দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাপক যানজট - The News Lion

দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাপক যানজট




দি নিউজ লায়ন ; দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু'টি বিশালাকার ট্যাঙ্কার।এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই  যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের  কাজ চলছে। 


এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী রাস্তায় যানবাহন ধীরগতিতে চলছে। এই ব্যাপারে বিকল ট্যাঙ্কারের চালক কাশী বিশ্বনাথ সিং জানিয়েছেন, সকাল ছটা নাগাদ গাড়ি খারাপ হয়ে যায়। তিনি অন্ডাল, দূর্গাপুর থেকে এখানে আসেন। গাড়ি যাচ্ছিল খিদিরপুর নৌকা ঘাটে। আরেকটি গাড়ি আগেই খারাপ হয়েছিল। তাঁর গাড়ি পরে খারাপ হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.